ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় শ্রমজীবীদের পাশে ক্যাটরিনা

প্রতিবেদক
Mymensingh
জুন ১২, ২০২০ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক,

বৈশ্বিক মহামারির ফলে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। আর তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। নিজের ব্র্যান্ড ‘কে বিউটি’র মাধ্যমে এবার দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিকদের সাহায্য করছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, গতকাল ক্যাটরিনা ঘোষণা করেন, মহারাষ্ট্রের বান্দ্রা জেলার অসচ্ছল পরিবারকে সাহায্য করবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্যাটরিনা লেখেন, ‘কে বিউটি ও দেহাত ফাউন্ডেশন আবার একত্র হয়েছে। মহারাষ্ট্রের বান্দ্রা জেলার গ্রামে বাস করা পরিবারগুলোকে খাদ্য ও স্যানিটারি পণ্য তুলে দিচ্ছি আমরা।’ এ ছাড়া তিনি অন্যদেরও সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করা একটি ভিডিওতে ক্যাটরিনা বলেন, ‘ব্রুন্দান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও তাঁর দল সবাইকে সাহায্য করতে সারা বছরই দারুণ কাজ করছে।’ ক্যাটরিনার এমন মহানুভবতায় প্রশংসায় মেতে উঠেছেন তাঁর বন্ধুসহ ভক্তরা। পরিচালক নিত্য মেহরা মন্তব্যের ঘরে সাধুবাদের ইমোজি দেন। অন্যদিকে এক নেটিজেন লেখেন, ‘আমি আপনাকে নিয়ে গর্বিত।’

এর আগে ভারতের প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা তহবিল ও কেয়ার তহবিলে অনুদান দেন ক্যাটরিনা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও সাহায্য করেন তিনি। এই তথ্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানালেও অর্থের পরিমাণ জানাননি তিনি।