ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

প্রতিবেদক
Mymensingh
জুন ১২, ২০২০ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

 

আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এবং পদ বঞ্চিত মেধাবীদের প্যানেল থেকে নিয়োগের দাবীতে শুক্রবার নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে চূড়ান্ত ফলাফলে পদ বঞ্চিত মেধাবীরা।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ অধিকার সংরক্ষণ পরিষদ নেত্রকোনার আহবায়ক মার্টিন বিশ্বাস, যুগ্ম আহবায়ক এম এ হালিম রোজেন, সদস্য আশিষ পন্ডিত, জাহাঙ্গীর হোসেন, চন্দন সরকার, ও শাহীন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় দুর্নীতির ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার নির্দেশ দুর্নীতি হবে জিরো টলারেন্স’। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ দুর্নীতির সুষ্ঠু তদন্ত পূর্বক এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করণের পাশাপাশি চূড়ান্ত ফলাফলে পদ বঞ্চিত মেধাবীদের প্যানেল থেকে নিয়োগ দেয়ার জোর দাবী জানান।