ষ্টাফ রিপোর্টার:
একজন স্কুল শিক্ষক এখন রিক্সা চালক এই শিরোনামে সংবাদ প্রকাশের পরময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ হাফিজুর রহমান সজল। বৃষ্টি উপেক্ষা করে রাতেই ওই শিক্ষকের বাসায় ছুটে যান।
সাথে নিয়ে যান এক মণ চাল, ৪ লিটার তৈল, ৮ কেজি আলু, ৪ কেজি ডালসহ অন্যান্য খাদ্য সামগ্রী ।
তাছাড়া শিক্ষক হিসেবে সাহায্যের জন্য ভবিষ্যতে কারো কাছে যেন হাত পাততে না হয় সেজন্য ওই শিক্ষকের পরিবারকে তিনি একটি সেলাই মেশিন উপহার দেন।
আকস্মিক নির্বাহী অফিসারের বাসায় উপস্থিতি এবং উপহার পেয়ে শিক্ষক কান্নায় ভেঙে পড়েন।
জয় হোক মানবিকতার
