ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীয়া নিহত অজ্ঞাত তরুনীর পরিচয় মিলেছে

প্রতিবেদক
Mymensingh
জুন ১২, ২০২০ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীয়া ( ময়মনসিংহ)  প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার স্কীকার সেই অজ্ঞাত তরুণীর পরিচয় মিলেছে।সে  টাঙ্গাইল জেলার এলেঙ্গা পৌরসভার হিন্নাইপাড়া গ্রামের মুজিবুর রহমানের কন্যা। তার নাম লাভনী আক্তার (২৬)। সে পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। জানা যায়, নিহত তরুণী লাভনী আক্তারের স্বামী লাল মিয়ার সঙ্গে তাঁর দ্বন্দ্ব থাকার কারনে  সে গাজীপুর কোনাবাড়িতে আলাদা থাকত।

গতকাল বুধবার  উপজেলার সকালে ৭ নং বাকতা ইউনিয়নের শ্রীপুর টানপাড়া গ্রামে কচুক্ষেত থেকে বিভৎস ও বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় তরুণীকে নির্জন বাঁশ বাগানের ভেতরে ধর্ষণের পর গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ কচুক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ডিবি,সিআইডিসহ পুলিশের একাধিক টিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে কাজ করছেন। পুলিশের ধারণা সংঘবদ্ধ ধর্ষণের পর তরুণীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, অজ্ঞাত তরুণীর লাশের পরিচয় শনাক্ত হয়েছে, তাঁর স্বজনরা আসলেই হত্যা মামলা রুজু হবে।