ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বোমা তৈরীর সরঞ্জামসহ ৩জঙ্গি গ্রেফতার

প্রতিবেদক
Mymensingh
জুন ১০, ২০২০ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মো. নজরুল ইসলাম :
এবার ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে বিপুল পরিমানে উগ্রবাদী বই, বোমা তৈরির সরঞ্জাম, লিফলেটসহ তিন জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ময়মনসিংহ।

র‌্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন জানান, গত ৩১ মে মুক্তাগাছা উপজেলা থেকেও ৫ জঙ্গিকে গেগ্রফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সক্রিয় সদস্য । গত ১০ দিনের ব্যবধানে ১০ জুন রাত তিনটার দিকে ভালুকা থানাধীন নলুয়া কুড়িগ্রাম এলাকার একটি পরিত্যক্ত টিনসেড ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা নাশকতা করার উদ্দেশ্যে গোপন
বৈঠক করছিলো। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৪), রুহুল আমীন তালুকদার তৌফিক (৪২), আশরাফ খান (৪০)। তারা বিভিন্ন ইসলামি মুফতি জামিলুদ্দীন, জসীমুদ্দীন রাহমানীসহ প্রভৃতি বক্তার বয়ান শুনে উগ্রবাদের প্রতি উদ্ভুদ্ধ হয় ও জেএমবির সক্রিয় সদস্য হয়ে উঠেন বলেও জানান র‌্যাব-১৪ অধিনায়ক। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভালুকা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উগ্রবাদী জঙ্গিদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান চলবে। ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন জানান।