মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নের চন্দনীআটা গ্রামে পিতার হাতে শিশু পুত্র খুন,ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ময়মনসিংহ – মোহাম্মদ আলাউদ্দিন।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনীআটা গ্রামে পৌঁছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ময়মনসিংহ) মোহাম্মদ আলাউদ্দিন। এসময় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান ও এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম তার সঙ্গে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ময়মনসিংহ) মোহাম্মদ আলাউদ্দিন চন্দনীআটা এলাকায় শিশু বাচ্চা শরীফ (০৫) মরদেহ উদ্ধারের স্থান পরিদর্শন করেন। এসময় তিনি নিহত শিশু শরীফের দাদী ঘাতক শাজাহান এর মা ও স্হানীয়দের সঙ্গে কথা বলেন। পরে দাওগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সঞ্জীব চন্দ্র মাইতী ও আব্দুল লতিফ মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে শিশুটির লাশ দাফন করা নিয়েও কথা বলেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ময়মনসিংহ) উপস্থিত সাংবাদিকদের বলেন, ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ঘাতক পিতা শাজাহান ও তার স্ত্রী আকলিমা বেগমের চিকিৎসা চলছে এবং সার্বক্ষণিক তাদের চিকিৎসার ব্যবস্থা তদারকির জন্য হাসপাতালে পুলিশ সদস্যদের রাখা হয়েছে। শিশু শরীফ হত্যা মামলাটি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতেও পুলিশ কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, গত ১২ আগষ্ট রাতে চন্দনীআটা গ্রামে পিতার হাতে শিশু পুত্র শরীফ খুন এবং ঘাতক পিতা শাজাহান তার স্ত্রী আকলিমা বেগমকে হত্যার চেষ্টার পর নিজেও আত্নহত্যা করার চেষ্টা করেন।
