ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে স্বাস্থ্য বিধি রক্ষায় ৯ মামলায় ১২ হাজার২শত টাকা জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট মাইদুল

প্রতিবেদক
Mymensingh
জুন ১০, ২০২০ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানীঃ ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি মিজানুর রহমানের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলায় ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে মনিটরিং চলছে। মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাস্ক ব্যতিত বাইরে ঘোরাঘুরি করে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি সৃষ্টির অপরাধে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৯ টি মামলায় ১২ হাজার দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

১০ই জুন দিনভর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইদুল ইসলামের নেতৃত্বে নগরীর স্টেশন রোড, টাউনহল মোড়, শম্ভুগঞ্জ ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যতিত বাইরে ঘোরাঘুরি করে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি সৃষ্টির অপরাধে ৯ব্যক্তিকে এই অর্থদণ্ড প্রদান করা হয় ।অপরদিকে একই দিনে তিনি গণপরিবহনের স্বাস্থ্যবিধি মনিটরিং করেন।

এসময় মাস্ক ব্যতিত যাত্রী উঠানোর অপরাধে এবং নির্ধারিত সংখ্যক যাত্রীর অতিরিক্ত যাত্রী তোলার অপরাধে কয়েকটি বাসে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃমাঈদুল ইসলাম। অভিযান পরিচালনাকালে তিনি মাস্ক ছাড়া চলাচলকারী ব্যক্তিদেরকে জরিমানা প্রদান করা ছাড়াও টাউনহল মোড় এলাকায় মাস্ক ব্যবহারে উৎসাহিত করেন এবং কিছু ব্যক্তির মাঝে মাস্ক উপহার প্রদান করেন এবং পথচারীদের কাছ থেকে ভবিষ্যতে মাস্ক ব্যতিত বাইরে বের না হওয়ার প্রতিশ্রুতি নেন।

তিনি মাস্ক ব্যতিত বাইরে চলাচলের উপর জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক কঠোর ভাবে মনিটরিং করা হবে মর্মে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে অনুরোধ করেন।