ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে সর্বোচ্চ রেকর্ড ১৫ করোনা সনাক্ত মোট আক্রান্ত ১৪২ জন

প্রতিবেদক
Mymensingh
জুন ১০, ২০২০ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার শাকিরঃ
শেরপুরে ৯ জুন ময়মনসিংহ মেডিক্যাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এতে শেরপুরে নতুন করে সর্বোচ্চ ১৫ করোনা আক্রান্ত হয়েছে । এর মধ্যে শেরপুর সদরে ৯ ,নকলায় ৫ ও নালিতাবাড়ি ১ জন সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সনাক্ত হলেন ১৪২ জন আর মারা গেছেন দুইজন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭২ জন , আর চিকিৎসাথীন আছে ৭০ জন। আক্রান্তের দিকে শেরপুর সদরে সবচেয়ে বেশি সনাক্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য নিশ্চিত করে জানান, শেরপুরে ২ মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২ জনে। করোনার বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান তিনি।