ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাওয়া গেল নুসরাতের হবু স্বামীর পরিচয়।

প্রতিবেদক
Mymensingh
জুন ৯, ২০২০ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া দীর্ঘ ৭ বছর প্রেমের পর গত মার্চে বাগদান সেরে ফেলেছেন। গতকাল সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফারিয়া এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। জানা গেছে, নুসরাত ফারিয়ার হবু স্বামী একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তার বাবা সাবেক সেনা প্রধান।

সোমবার ফেসবুকে বাগদানের আংটি বদলের ছবি প্রকাশ করে নুসরাত ফারিয়া জানিয়েছিলেন, গত ১ মার্চ আংটি বদল করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।’ এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে নুসরাত ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হুট করেই দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হলো।

করোনার সংকট কেটে গেলে সবাইকে দাওয়াত দিয়েই বিয়ের পিঁড়িতে বসবো।’ নুসরাত ফারিয়ার ঘনিষ্ঠ কয়েকটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, নুসরাত ফারিয়ার হবু স্বামী একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। নাম রনি রিয়াদ রশীদ। তিনি সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশীদের ছেলে। নুসরাত ফারিয়া ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন