জাহিদুল হক মনির,
শেরপুরের ঝিনাইগাতীতে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদন পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।
এর মধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ডা. মো. জসিম উদ্দিন বলেন, নতুন করে করোনায় আক্রান্ত এ ৪ জনের বাড়ি এ উপজেলার বিভিন্ন গ্রামে। গত ৬ জুন (শনিবার) রবিবার করোনা ভাইরাস শনাক্ত করার জন্য তাদের দেহ থেকে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবরেটরীতে পাঠানো হয়। সোমবার রাতে পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদন পাওয়ার পর তাদের চার জনের শরীরে করোনা ভাইরাস ‘পজিটিভ’ বলে নিশ্চিত করা হয়।
আরও বলেন, আক্রান্তদের পরিবারের সদস্যসহ ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান তিনি।
