ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় সেপটিক ট্যাংকে পড়ে আব্দুল্লাহ নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সেপটিক ট্যাংকটি অরক্ষিত ছিল। রবিবার দুপুরে ফরহাদের প্রতিবেশি হাবিবুর রহমানের একটি অরক্ষিত খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশু আব্দুল্লাহ।
নিহত শিশু আব্দুল্লাহ উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবন কোঠা গ্রামের স্থানীয় মিল শ্রমিক মো. ফরহাদের ছেলে।
পরিবারের লোকজন জানায়, দুপুরে আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই অনেক খোঁজাখুঁজির পর হাবিবুর রহমানের খোলা সেপটিক ট্যাংকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে, ততক্ষণে সে মারা গেছে।
