ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ধানের আটি নিয়ে বিবাদে গৃহবধূ খুন

প্রতিবেদক
Mymensingh
মে ২৬, ২০২০ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে ধানের আটি নিয়ে বিবাদের জের ধরে প্রতিপক্ষের পিটুনিতে হৃদয় (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। । শনিবার দিবাগত রাত ১টায় জামালপুর জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত হৃদয় শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের দিকপাড়া এলাকার লালন মিয়ার স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন স্থানীয়দের বরাত দিয়ে রবিবার দুপুরে জানান, ১৪ মে দিকপাড়ার নিজ বাড়িতে হৃদয় ও তার প্রতিবেশী চাচাতো ভাইয়ের বউদের সঙ্গে নিয়ে উঠতি বোরো ধান মাড়াই করছিল। এবং ধান মাড়াই শেষে আটি বাড়ির আঙ্গিনায় গুছিয়ে রেখে দিচ্ছিল। বিকালে মাড়াই কাজ শেষে ধানের আটি ভাগাভাগি নিয়ে চাচাতো ভাই বউদের সঙ্গে তার (হৃদয়) বিবাদ শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা তাকে বেধড়ক মারধর করে। এ ঘটনায় হৃদয় সজ্ঞাহীন হয়ে পড়ে। পরে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই চলে তার সেবা শুশ্রুষা। শুক্রবার তার শরীরিক অবস্থার অবনতি হলে তাকে পার্শ্ববর্তী জেলা জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টায় তার মৃত্যু হয়।

মামলা এবং লাশের ময়নাতদন্তসহ অনুসাঙ্গিক সব আইনি পদক্ষেপ জামালপুর সদর থানা কর্তৃপক্ষ নিবেন বলে জানান ওসি।