ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে বোরো ধান কিনতে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত

প্রতিবেদক
Mymensingh
জুন ৮, ২০২০ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল হক মনির,
শেরপুরের শ্রীবরদী উপজেলাতে বোরো মৌসুমে সরকারিভাবে ধান কেনার জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ লটারী অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ইউএনও নিলুফা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলাদার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিস, খাদ্য গুদাম কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১০ মে চলতি বোরো মৌসুমে উপজেলার ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ১ হাজার ১ শত ৫৬ জন কৃষকের বিপরীতে ২ হাজার ৩ শত ১৩ মেট্রিক টন ধান সংগ্রহের জন্য ১ম দফায় লটারী অনুষ্ঠিত হয়েছে। খাদ্য অধিদপ্তর থেকে অতিরিক্ত আরো ৭ শত ৭০ মেট্রিক টন ধানের বরাদ্দ দিয়েছে। তাই ২য় দফায় লটারী অনুষ্ঠিত হয়।