মোঃ নাসির উদ্দিন,নকলা( শেরপুর):
কবি সংঘ বাংলাদেশের ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা দিয়েছে শেরপুরের নকলা অদম্য মেধাবী সংস্থা। শেরপুর শহরের বটতলা কালিবাজারস্থ শ্যামল বাংলা২৪ ডটকম অফিসে কবি সংঘ সভাপতি বিশিষ্ট কবি- সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদের হাতে ১৫ হাজার টাকার ওই অনুদান তুলে দেওয়া হয়।ওই সময় কবি সংঘের কার্যকারী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার ও সম্পাদকমন্ডলীর সদস্য ডাঃ হাফিজুর রহমান লাভলু এবং অদম্য মেধাবী সংস্থার সহকারী পরিচালক আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক রুবেল সরকার উপস্থিত ছিলেন।
জানা যায়,কবি সংঘ বাংলাদেশের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা জন্য নকলা অদম্য মেধাবী সংস্থার অনুপ্রেরণা ও পরামর্শদাতা আমেরিকা প্রবাসী শাহ্ মোঃ মাসুদ ও পরিচালক অস্ট্রেলিয়ান প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান ওই অনুদানের অর্থ প্রদান করেন। তাদের তরফ থেকে প্রতিষ্ঠানের প্রতিনিধি- কর্মকর্তারা কবি সংঘ নেতাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
