আরিফ রববানীঃ ময়মনসিংহ জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ বিস্তার রোধকল্পে এবং জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে অভিযান পরিচালনা অব্যাহত রাখছেন জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।
তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলামের নেতৃত্বে ৮ই জুন সোমবার সকাল থেকে দিনভর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাযথ স্বাস্থ্য বিধি না মেনে বাইরে চলাচলের কারণে করোনা সংক্রমণ এর ঝুঁকি সৃষ্টির অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে বাধ্যতামূলক ভাবে মাস্ক পরিধান করতে হবে এমন নির্দেশনা উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে নগরীর খাগডহর বাজারে, মুক্তাগাছা রোড, বাইপাস এলাকায়
শুধু ব্যক্তি পর্যায়ে জরিমানা করা হয়েছে। এসময় তিনি ৫ ব্যক্তি কে ৩৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই দিনে ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম গণপরিবহনে স্বাস্থ্য বিধি মনিটরিং করেন।
ম্যাজিষ্ট্রেট মাইদুল ইসলাম জানান-চলমান মহামারী করোনা ভাইরাস (কোভিট-১৯) মোকাবেলায় সরকারী নির্দেশনা মোতাবেক মানুষকে সুস্থ্য রাখতে জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি সরকারী নির্দেশনা মেনে চলে দেশের চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার কে সহযোগিতা করতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
