ষ্টাফ রিপোর্টারঃ জাসদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে ময়মনসিংহের সম্মানীত বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান মহোদয়ের নিকট সার্কিট হাউজ মাঠ উন্নয়নে দেওয়াল না দিয়ে প্রকল্প বাস্তবায়ন করার দাবীতে স্বারক লিপি প্রদান করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন , এডভোকেট সাদিক হোসেন, মহানগর সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ লিটন , মহানগর যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম আমিন , সাংগঠনিক সম্পাদক পারভেজ শাহনেওয়াজ লিটন , মো: শহিদুর রহমান।
