এইচ. এম জোবায়ের হোসাইন
জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ হাফেজ মাওলনা রুহুল আমিন মাদানী ত্রিশালবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন। একই সাথে আশপাশের সকলকে সতর্ক হয়ে চলাচল করতে বলেন।
তিনি বলেন, ত্রিশাল উপজেলা দিন দিন ডেঞ্জার জোনের দিকে যাচ্ছে, প্রতিনিয়তই কোভিট-১৯-এর রোগীর সংখ্যা বাড়ছে। ত্রিশালবাসী যদি এখনো সতর্ক না হোন তবে সামনে আরো ভয়াবহতা অপেক্ষা করছে। তিনি সকলকে ঘরে থাকার আহবান জানান। বিশেষ প্রয়োজনে যদি কারো ঘর থেকে বের হতে হয় তবে মাস্ক ও ব্যক্তিগত সুরাক্ষা নিশ্চিত করে বের হওয়ার পরামর্শ দেন।
করোনায় যারা আক্রান্ত হয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর ওয়াস্তে ঘরে আইসোলেশনে থাকুন, যেহেতো এটা একটি সংক্রমন রোগ, তাই বাহিরে বের হবেন না। বের হলে অন্যরাও সংক্রমন হতে পারে। এ রোগে যারা আক্রান্ত হয়েছেন তাদের বাহিরে বের হওয়া একেবারেই নিষেধ। সবাই স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলার আহবান জানান তিনি।
সামনের দিনগুলোতে মহা সংকটের সম্মুখীন থেতে নিজেকে, পরিবারকে ও সমাজকে বাচাঁতে সকলের সর্বোচ্চ সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
