ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুশফিকের জন্য যে সুখবর দিল বিসিবি

প্রতিবেদক
Mymensingh
জুন ৭, ২০২০ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। করোনাকালে বাসায় শতভাগ অনুশীলন করা সম্ভব হচ্ছে না তার। তাই এ সমস্যার কারণে মিরপুর স্টেডিয়ামে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের জন্য অনুমতির আবেদন করেছিলেন মুশফিকুর রহিম। এতোদিন বার বার অনুরোধ করার পরও কোন সায়দেননি বিসিবি। মুশফিককে হতাশ না করে এবার সুখবর দিলেন বিসিবি কর্তৃপক্ষ।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, বিসিবি ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করার সুযোগ দিতে চাচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষেই এই সুযোগ পাবে জাতীয় দলের ক্রিকেটাররা। স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখেই ক্রিকেটাররা অনুশীলন করতে পারবেন।

ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি জাতীয় মাঠ এজন্য বিশেষভাবে প্রস্তুত থাকবে বলে জানান তিনি। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এটা সুসংবাদ হলেও মুশফিকের জন্য একটু বেশিই বটে। কেননা ঘরবন্দি অবস্থায় ভালোভাবে অনুশীলনের জন্য মরিয়া হয়ে আছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।