ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় আঙ্গুর হত্যা মামলার ৩৫ আসামির আত্মসমর্পন

প্রতিবেদক
Mymensingh
জুন ৭, ২০২০ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের গাবরতলা গ্রামের কৃষক আঙ্গুর মিয়া হত্যা মামলার আসামিরা আত্মসমর্পন করেছে। রোববার সকালে আসামি গোলাম মোস্তফা, ফরিদ মিয়া, আলামীন, রফিক, আকিরসহ ৩৫জন আসামি জেলা শহরের কুরপাড় এলাকায় মদন থানা পুলিশের কাছে আত্মসমর্পন করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার মদন উপজেলার গাবরতলা গ্রামের বাড়ির সামনে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গত ১৫ এপ্রিল সকালে আঙ্গুর মিয়ার ছেলে সজিবের সাথে একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে জাকির হোসেনের ঝগড়া হয়। এরই জের ধরে ওইদিন দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আঙ্গুর মিয়াসহ উভয় পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়।

গুরুতর আহত আঙ্গুর মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে আঙ্গুর মিয়া মারা যান। এ ঘটনায় নিহতের ভাই সাখের আহমেদ ঝুনু বাদী হয়ে ১৭ এপ্রিল ফারুক, মুখলেছ মিয়া, সাদ্দামসহ ৫০জনের নাম উল্লেখ ও ৩০- ৩৫জন অজ্ঞাত আসামি করে মদন থানায় হত্যা মামলা করেন।

ওই মামলার ৩৫জন আসামি রোববার সকালে মদন থানা পুলিশের কাছে আত্মসমর্পন করে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রমিজুল হক আসামিতের আত্মসমর্পনের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।