ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে করোনা উপসর্গ নিয়ে শিক্ষকসহ ২ জনের মৃত্যু

প্রতিবেদক
Mymensingh
জুন ৭, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে করোনা উপসর্গ নিয়ে এক স্কুলের প্রধান শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। একজনের নাম কামরুল হুদা শাকের মাষ্টার (৪৮)। কামরুল হুদা শাকের মাষ্টার উপজেলার বালিপাড়া ইউনিয়নের মধ্য বালিপাড়া গ্রামের মৃত বালাম মিয়ার ছেলে। তিনি একই ইউনিয়নের ধলা আদর্শ শিশু নিকেতনের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার ও এস.কে হাসপাতাল সূত্র জানায়, গত কয়েকদিন যাবত কামরুল হুদা শাকের মাষ্টার জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভোগছিলেন। তিনি স্থানীয় ভাবেই জ্বর ও ঠান্ডার চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সন্ধার দিকে ময়মনসিংহের এস.কে হাসপাতালে (সূর্য কান্ত) ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে কোভিট-১৯ পরীক্ষার জন্য।

অপরদিকে শনিবার বেলা ১২টার দিকে করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর গ্রামের হাসনাহেনা বেগম (৬৫)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই উপসর্গ নিয়ে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, দুজনেরই নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে, ফলাফল আসলে বলা যাবে তারা কি পজিটিভ না নেগেটিভ ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি, খোজ নেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের বাড়ী লগডাউন করা হয়েছে।