ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের নামাজ নিয়ে নতুন করে যা বললেন ধর্মপ্রতিমন্ত্রী

প্রতিবেদক
Mymensingh
মে ২৪, ২০২০ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশে খোলা মাঠ বা ঈদগাহে এবার ঈদ জামাত অনুষ্ঠিত হবে না। করা যাবে না কোলাকুলি। মানতে হবে সামাজিক দূরত্ব। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে সরকার। এদিকে, ঈদের নামাজ ঈদগাহে না পড়ে মসজিদে পড়ার অনুরোধ জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। আজ রবিবার (২৪ মে) এক ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে দেশটা কিন্তু মরণব্যাধী ঝুঁকির মধ্যে আবদ্ধ। সারা বিশ্বের মতো আমাদের দেশটাও কিন্তু সংক্রমণের দিক দিয়ে অতিমাত্রায় সংক্রমিত হয়ে যাচ্ছে। তাই মসজিদে নামাজ পড়ুন।’ প্রতিমন্ত্রী বলেন,’ঈদের নামাজ পড়ার জন্য কোনো খোলা ময়দান বা ঈদগাহে নামাজ না পড়ার জন্য আমরা সমস্ত আলেম-ওলামাদের মতামত নিয়ে দেশবাসীকে আবেদন জানিয়েছি যে, ঈদের নামাজ যার যার নিকটস্থ মসজিদে আদায় করার জন্য।

কিছু শর্তসাপেক্ষে মুসল্লিদের আমরা অনুরোধ জানিয়েছি, আশা করি সেভাবে ঈদের জামাত হবে।’ শেষে তিনি আরও বলেন, ‘কোনো যুক্তিসঙ্গত ওজর থাকলে শরিয়তেই বিধান আছে যে কোনো খোলা ময়দানে না পড়ে নিজ নিজ মসজিদে বা যেকোনো জায়গাতেই পড়া যেতে পারে বলেও জানান তিনি।’