কুমিল্লা নতুন করে একদিনে ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪শত ১৩ জন। তবে আজ শনিবার (৬ জুন) কেউ মৃত্যুবরণ করেনি। শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়- শনিবার সিটি করপোরেশনে ১৪, আদর্শ সদর ২, বুড়িচং-২, মুরাদনগর-২, লালমাই-২, লাকসাম-২, দেবিদ্বার-১সহ মোট ১৪১৩ জন আক্রান্ত হয়েছে। সর্বমোট মৃত্যুবরণ করেছেন ৪০ জন। হোম আইনোলেশনে চিকিৎসা নিয়ে নতুন ৮ জনসহ মো ২০২ জন সুস্থ হয়েছে। কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ১১৫৬৯ জন ও রিপোর্ট পাওয়া গেছে ১০১০৪ জনের।
এদিকে শুক্রবার রাত সাড়ে ৯টায় দুই দফায় ১১৬ জন আক্রান্ত হয়েছে এবং ২ জন মারা গেছেন বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান বলেন- কুমিল্লায় নতুন করে ২৩ জনসহ ১৪১৩ জন আক্রান্ত হয়েছে। দিন দিন করোনা ভাইরাসের রোগী বেড়ে যাচ্ছে। সকলকে অনুরোধ করবো ঘরে থাকুন সুস্থ থাকুন। ঘর থেকে বের হলে অবশ্যই সামাজিক দূরত্বসহ নিয়ম কানুন মেনে চলুন।
