মোঃ হাবিব উল্লাহ হাবিব, ধোবাউড়া:
মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার এই শ্লোগানে ময়মনসিংহের ধোবাউড়ায় বৃহস্পতিবার সকাল ১০ টায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস (অক্টোবর-২০২০) শুভ উদ্ভোধন করা হয়। দেশব্যাপী বিপুল সংখ্যক গ্রামীণ সড়কে বছর ব্যাপি সকল ধরনের যানবাহন চলাচলের জন্য নিরাপদ রাখায় ধোবাউড়া সদর বাজারে এলজিইডির আয়োজনে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্ভোধন ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রস্তুতিমূলক কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেবিড রানা চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব রাফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে, উপজেলা প্রকৌশলী মোঃ শাহিনুর ফেরদৌস, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলমসহ ইঞ্জিনিয়ার অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
