ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জেএমবির ৪ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Mymensingh
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুল ইসলাম স্বপন, ফুলবাড়ীয়া প্রতিনিধি: 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামে র‌্যাব-১৪ অভিযান চালিয়ে জেএমবির ৪ সদস্যকে গ্রেফতার করেছে |
শনিবার রাতে জোরবাড়িয়া গ্রামে জেএমবির সদস্যরা নাশকতার উদ্যোশে গোপন বৈঠক করছিল | গোপন সংবাদ পেয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ অভিযান চালিয়ে জেএমবির সদস্য আক্কাস আলী (৫৫), শিক্ষক জাকীর হোসেন (৫০), ওসমান গণি মল্লিক (৪৮) ও হারুন (৩৫) কে গ্রেফতার করেন |

তাদের কাছ থেকে উগ্রবাদী ১১টি বই, লিফলেট, ১টি ল্যাপটপ, ২টি মোবাইল, ২টি সিমকার্ড, ১টি মেমরি কার্ড উদ্ধার করেন। র‌্যাব বাদী হয়ে গ্রেফতারকৃত জেএমবির সদস্যদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন | রবিবার জেএমবির সদস্যদের আদালতে প্রেরণ করা হয় |
মামলা তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না জানায়, গ্রেফতারকৃত জেএমবি সদস্যদের ১০ দিনের রিমান্ড চাইলে, আদালতের বিচারক চার দিন করে রিমান্ড মুঞ্জুর করেছেন |