ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নকলায় বজ্রপাতে এক জেলে নিহত

প্রতিবেদক
Mymensingh
জুন ৬, ২০২০ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নাসির উদ্দিননকলা(শেরপুর):শেরপুরের নকলায় মাছ ধরার সময় মো. রফিকুল ইসলাম (৩৫) নামে এক জেলে বজ্রপাতে নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার কুর্শাবিলে এ ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম নকলা পৌরসভাধীন কলাপাড়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ২ ছেলে ও ২ মেয়ের জনক মো. রফিকুল ইসলাম শুক্রবার বিকেলের দিকে কুর্শাবিলে মাছ ধরতে যায়। ৫ টার দিকে বজ্রপাতে সে গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং নিহতের পরিবারের সদস্যদের হাতে মৃত্যু সনদ তুলে দেন।

রফিকুল ইসলামের সাথে মাছ ধরতে যাওয়া অন্য এক জেলে আলম খান জানান, বৃষ্টির আভাস দেখে তিনি বিল থেকে দ্রুত উঠে আসলেও, রফিকুল ইসলাম নৌকা নিয়ে বিলে থেকে যায়। বৃষ্টি কমলে আলম খান নৌকায় রফিকুল ইসলামকে দেখতে না পেয়ে এগিয়ে গিয়ে দেখেন রফিকুল ইসলাম পানিতে ওপোর হয়ে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে দ্রুত নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামরুজ্জামান বজ্রপাতে রফিকুল ইসলামের তাকে মৃত ঘোষণা করেন।