গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে পৌশহরের বিভিন্ন সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানায়, বাড়িতে রোপণের জন্য বিভিন্ন লোকজন ও ছাত্রলীগ কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন গৌরীপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী রুপু, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রানা সাহা, উপজেলা ছাত্রলীগ নেতা মনির খান আবির, মেহেদী হাসান রুমন, সাব্বির আহমেদ রাসিক, জিয়ারুল ইসলাম, শরিফুল ইসলাম চৌধুরী, অনিক কুমার, আশরাফুল আলম রিয়াদ, এইচ এম শাকিল, রাসেল খান পাঠান, শাহরিয়ার আরিফ, মারুফ হাসান, আহাদুল ইসলাম অনিক প্রমুখ।
