ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়া গোয়াতলা ইউনিয়ন পোষ্ট অফিস যেন হুন্ডাÑসাইকেলের গ্যারেজ

প্রতিবেদক
Mymensingh
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

হাবিব উল্লাহ হাবিব ধোবাউড়া প্রতিনিধি :

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়ন সদর বাজার পোস্ট অফিস এখন বিভিন্ন যানবাহন রাখার স্থানে পরিণত হয়েছে। নাই টেলিফোন নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌছাইতাম, এ কথা এখন অনর্থক হয়ে দাড়িয়েছে। সেই সাথে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ডাকযোগে চিঠি পত্রের ব্যবহার। এক সময় মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল ফ্যাক্স ও ডাক যোগাযোগ।

আজ থেকে প্রায় ১২ থেকে ১৪ বছর আগে পাড়া প্রতিবেশী আতœীয় স্বজন অতি আপনজন দুর দুরান্ত থেকে ফ্যাক্স কিংবা ডাকযোগে চিটি পত্রের মাধ্যমে আতœীয় স্বজনের সাথে যোগাযোগ খোজ খবর নিতো। আর্থিক লেনদেনও করা হত ডাকযোগের মাধ্যমে। বাবা মা ভাই বোন কিংবা প্রিয়োতমা চিঠির অপেক্ষায় থাকতো। প্রিয়ো মানুষটি যখন চিঠি পেত খুশীতে আতœাহারা হয়ে যেত অপেক্ষামান ব্যক্তিটি। তখনকার সেই আনন্দ অনুভ‚তি ছিল অন্যরকম। কালের বিবর্তনে এখন আর গ্রাম কিংবা শহরে চিটি পত্রের তেমন ব্যবহার নেই।

\এখন মানুষ ডাক যোগাযোগ মাধ্যম পরিহার করে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, দিয়ে যোগাযোগ রক্ষা করে চলেছে। এখন মানুষ ভুলে গেছে মানদাতা আমলের ডাকযোগে চিঠি পত্রের কথা, এ জন্য এখন গ্রাম গঞ্জের বাজার গুলির অনেক স্থানে ইউনিয়ন বাজারে গেলেই দেখা যায় সেখানকার পোষ্ট অফিস থাকলেও নেই কোন কার্যক্রম।

হুদিস মেলেনী কোন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির, পোষ্ট অফিসে চিটি পত্র জমা রাখার বক্স থাকলেও জড়াজির্ণ মরিচা পড়া বক্সে নেই কোন চিঠি। গোয়াতলা বাজারে পোষ্ট অফিসে গিয়ে এমনি একটি চিত্র চোখে পড়ে, পোষ্ট অফিসটি যেন হুন্ডা ও সাইকেলের গেরেজে পরণিত হয়েছে। এ বিষয়ে গোয়াতলা ইউনিয়ন পোষ্ট অফিসে দায়িত্বে থাকা পিয়ন নুরুল ইসলাকে শত চেষ্ঠা করেও খুজ মিলেনি। এমত অবস্থায় পোষ্ট অফিসটি রক্ষনা বেক্ষনের জন্য এলাকাবাসী সংশ্লীষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করছে।