ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় শিশু মৃত্যু, সড়ক অবরোধ

প্রতিবেদক
Mymensingh
জুন ৫, ২০২০ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

ইশতিয়াক আহমেদ ইসহাক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের চাপায় ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আবু হানিফা। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আবুল কালামের ছেলে আবু হানিফা (৫) ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে নিজের বাড়ি থেকে দাদার বাড়ি যাবার সময় শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে হানিফ। কিন্তু নান্দাইলগামী দ্রুত গতির একটি ট্রাক রাস্তায় পিষ্ট ক‌রে চলে যায়। ওই সময় হানিফের মা, বাবা ও স্বজনদের আহাজারিতে বাতাস ভাড়ি হয়ে উঠে। ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে ফায়ার ঈশ্বরগঞ্জ সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, ট্রাক চাপায় শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।