মফিদুল ইসলাম লাভলু, ময়মনসিংহ :
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ময়মনসিংহ অঞ্চলের ১০৪০ জনকে ২ কোটি ৩৬ লক্ষ ৩৪ হাজার ৩১৩ টাকার চেক হস্তান্তর করা হয়। ২০ সেপ্টেম্বর রোজ রবিবার ২০২০ইং ময়মনসিংহ মহানগরীর এড.তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পপুলার ইনস্যুরেন্স কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বীমা উন্নয়ান ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মোঃ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক এবং বীমাজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অফিসার মোঃ আবু মাহমুদ। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক বৃন্দ। আলোচনা শেষে সকলের মাঝে চেক হস্তান্তর করা হয়।
