এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে ৩ হাজার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে। গেলো বছর যা ছিল ২ হাজার ৫ শত ৮৩টি। চলতি বছরের এসএসসি পরীক্ষার ঘোষিত ফল থেকে এমন তথ্য জানা গেছে। রোববার (৩১ মে) সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। শতভাগ পাস করা প্রতিষ্ঠান বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এটা একটা ভালো দিক যে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
