মোঃ হাবিব উল্লাহ হাবিব :
ময়মনসিংহের ধোবাউড়ায় মৎস্য অধিদপ্তের উদ্যোগে উপজেলার ২৫ টি সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের পুকুরে বিনা মুল্যে ৩৩৯ কেজি পোনা মাছ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে পোনা মাছ অবমুক্ত করণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস, সহকারী মৎস্য কর্মকর্তা খান মোহাম্মদ, হুমায়ন কবীর প্রমূখ।
