ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

প্রতিবেদক
Mymensingh
সেপ্টেম্বর ১৪, ২০২০ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

এনামুল হক ছোটন :

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ও ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিভাগীয় নগরীর আর কে মিশন রোড ও পুরোহিত পাড়ায় পৃথক অভিযানে চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী রাসেল মাহমুদকে গ্রেফতার করলেও অভিযান টের পেয়ে ফেনসিডিল ব্যবসায়ী পুরোহিতপাড়ার বজলুর রহমান শাওন পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ সূত্র জানায়, ময়মনসিংহ মাদক দ্রব্য অধিদপ্তরের সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে রবিবার রাতে বিভাগীয় নগরীতে অভিযান চালিয়ে সি কে ঘোষ রোড থেকে ২০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল মাহমুদকে গ্রেফতার করা হয়। সে সি কে ঘোষ রোডের দবির উদ্দিনের ছেলে। আরেক অভিযানে পুরোহিত পাড়া থেকে মাদক ব্যবসায়ী আজিমুর রহমানের ছেলে বজলুর রহমান শাওনের বসত ঘর থেকে ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী বজলুল রহমান শাওন কৌশলে পালিয়ে যায় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।