ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কমেছে মাদ্রাসা বোর্ডের পাসের হার

প্রতিবেদক
Mymensingh
জুন ৫, ২০২০ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে গতবছর পাস করেছিল দুই লাখ ৫৪ হাজার ৭১০ জন। এবছর পাস করেছে দুই লাখ ২৮ হাজার ৪১০ জন। গতবার পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। যেখানে এবছর পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ। এছাড়াও এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দুই লাখ ৭৬ হাজার ৮১৫ পরীক্ষার্থী অংশ নেয়। গতবার যা ছিল তিন লাখ ছয় হাজার ৭৮০ জন। অর্থাৎ এবার ২৯ হাজার ৯৬৫ জন পরীক্ষার্থী কম অংশগ্রহণ করে। রোববার (৩১ মে) সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর পরীক্ষার্থী ছিল ২ লাখ ৭৬ হাজার ৮১৫ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২৮ হাজার ৪১০ জন। মোট পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ। গত বছর (২০১৯) পরীক্ষার্থী সংখ্যা ছিল ৩ লাখ ৬ হাজার ৭৮০ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৫৪ হাজার ৭১০ জন। গত বছর মোট পাসের হার ছিল ৮৩ দশমিক ৩ শতাংশ। এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮২ দশমিক ৭৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৪ দশমিক ৭৫ শর্তাংশ, যশোর বোর্ডে ৮৭ দশমিক ৩১ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯০ দশমিক ৩৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৯ দশমিক ৭০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ২২ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮ দশমিক ৭৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮০ দশমিক ১৩ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৭২ দশমিক ৭০ শতাংশ। এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১১টি শিক্ষাবোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।