মোঃ হাবিব উল্লাহ হাবিব :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সততা ও সুনামের সহিত দীর্ঘ ৩৪ বছর চাকুরি জীবন পাড়ি দিয়ে অবসর গ্রহণ করলেন উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক আলহাজ্ব মোঃ হযরত আলী। ১৯৮৬ থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ৩৪ বছর সততা ও সুনামের সহিত চাকুরী করার পর অবসর গ্রহন করেন তিনি। গত রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান এর সভাপতিত্বে নির্বাহী অফিসারের কার্যালয়ে আলহাজ্ব হযরত আলীকে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের বক্তব্যে আলহাজ্ব মোঃ হযরত আলীর দীর্ঘ ৩৪ বছরের চাকুরি জীবনে অর্জিত কৃতিত্ব তুলে ধরে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।
