ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে সাপের ছোবলে শিশুর মৃত্যু

প্রতিবেদক
Mymensingh
সেপ্টেম্বর ১৩, ২০২০ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার শাকির, শেরপুর জেলা প্রতিনিধি:

 

শেরপুরের শ্রীবরদীতে সাপের ছোবলে মাহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ সেপ্টম্বর রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মাহিন উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মোয়াজ্জেনের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে নিজ বসত ঘরে ঘুমাতে যায় মাহিন। এসময় মশারির ভিতরে থাকা একটি বিষধর সাপ তার পায়ে ছোঁবল দেয়। মাহিনের চিৎকার শোনে পরিবারের লোকজন রাতেই তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার দুপুরে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেলুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, রাতে নিজ ঘরে বিষধর একটি সাপ মাহিনকে ছোবল দেয়। প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।