ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছামছুল হক শ্রেষ্ঠ নির্বাচিত

প্রতিবেদক
Mymensingh
সেপ্টেম্বর ১৩, ২০২০ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাবিব উল্লাহ হাবিব :

 

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ খাতে উদ্ভাবনী উদ্যোগ ও ব্র্যান্ডিং কর্মসূচি বাস্তবায়ন স্বীকৃতি স্বরুপ-২০১৮ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ধোবাউড়া উপজেলা ৬নং ঘোঁষগাও ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক। গত ৭ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসকের আয়োজনে এক অনুষ্ঠানে ময়মনসিংহ জেলায় ১৪৫ জন ইউপি চেয়ারম্যান এর মধ্যে তিনি শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান এর কাছ থেকে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ক্রেস্ট পুরস্কার গ্রহণ করেন চেয়ারম্যান সামছুল হক।

 

এর আগে বিগত ২০০৩ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে তিনি একমাত্র আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবং ২০০৭ সালে ময়মনসিংহ জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে পুরষ্কার পেয়েছিলেন। ইউপি চেয়ারম্যান শামসুল হক এক সাক্ষাতকারে প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন সাহেবের আস্থাভাজন সাংসদ জুয়েল আরেং এমপি, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।