শাহরিয়ার শাকির ,শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল এক শিশুর। ৯ সেপ্টম্বর বুধবার দুপুরে উপজেলার তাতিহাটী ইউনিয়নের উত্তর ষাইটকাকড় গুচ্ছগ্রামে ওই ঘটনা ঘটে। নিহত কাওসার (১) উপজেলা ভায়াডাঙ্গা বলিদাপাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে। জানা গেছে, শিপনের স্ত্রী রোজিনা বেগম শিশু সন্তান কাওসারকে নিয়ে ২০ দিন পূর্বে তার পিতার বাড়ি উত্তর ষাইটকাকড়া গুচ্ছগ্রামে বেড়াইতে আসে। বুধবার দুপুরে কাওসার বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পশ্চিম পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায়। কাওসারকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির লোকজনকে খোজাখুজি করিলে ওই পুকুরের পানিতে কাওসারের লাশ ভাসতে দেখে মা রোজিনা বেগম। ওই সময় রোজিনার চিৎকারে বাড়ির লোকজন এসে পুকুরের পানি থেকে কাওসারকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।
|
ReplyForward
|
