ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Mymensingh
সেপ্টেম্বর ৬, ২০২০ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাবিব উল্লাহ হাবিব :

ময়মনসিংহের ধোবাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গোয়াতলা বাজার থেকে গ্রেফতার করা হয়। ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নির্দেশে গত শুক্রবার রাতে উপজেলার গোয়াতলা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আল আমিন(২৮) কে আটক করা হয়। আটককৃত আল আমিনের নামে মাদক ও চুরিসহ ৪ টি মামলা রয়েছে। গত ২৩ আগষ্ট ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আসামী সক্রিয় চোর চক্রের একজন সাহসী চোর, যেকোন সময় যেকোন পরিস্থিতিতে চুরি করে পালিয়ে যায়। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।