ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে সাড়ে ৫ কেজি গাঁজাসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ

প্রতিবেদক
Mymensingh
জুন ৩, ২০২০ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

 হিলি প্রতিনিধিঃ-

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি ৫ শ গ্রাম গাজাঁসহ একই পরিবারের তিন জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ (৩ জুন) বুধবার সাড়ে ১১টায় উপজেলার পূর্ব চন্ডিপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক আকন্দ জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমি নিজে উপস্থিত থেকে উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামে এসআই মোবারক, এসআই বেলালসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের শয়ন কে মেঝের নিচে বালুর ভিতর অভিনব কায়দায় পুঁতে রাখা ৫ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ শহিদুল,স্ত্রী জমিরন ও তার মা শরিফা বেগমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।

আটককৃত শহিদুল ইসলাম (৩৮) হলেন উপজেলার পূর্ব চন্ডিপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে,শরিফা বেগম (৫৫) হলেন গিয়াস উদ্দিনের স্ত্রী এবং জমিরন (২৫) শহিদুলের স্ত্রী।