ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানি ওপেনার

প্রতিবেদক
Mymensingh
মে ২৪, ২০২০ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ চলতি শতকের শুরুর দিকে পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বাঁহাতি ওপেনার তৌফিক ওমর। দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইরে থাকা ৩৮ বছর বয়সী এ ব্যাটসম্যান কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

ফলে এখন স্বাস্থ্যবিধি অনুসরণ নিজ বাড়িতেই সেলফ আইসোলেশনে রয়েছেন তৌফিক। শনিবার রাতে তার পরীক্ষার ফলাফল এসেছে কোভিড-১৯ পজিটিভ। পাকিস্তানের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়া তিনিই প্রথম।

নিজ দেশের সংবাদমাধ্যম জিও নিউজকে তৌফিক বলেছেন, ‘গত রাতে (শনিবার) আমি অসুস্থবোধ করায় দেরি না করে পরীক্ষা করিয়ে ফেলি। পরীক্ষার ফল এসেছে পজিটিভ। আমার উপসর্গ তেমন গুরুতর নয়। আমি এখন নিজ বাড়িতেই আইসোলেটেড আছি, সবাই আমার জন্য দোয়া করবেন।’

পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে ২২ ওয়ানডে এবং ৪৪ টেস্ট খেলেছেন তৌফিক। সাদা পোশাকে ৭ সেঞ্চুরিতে ২৯৬৩ এবং রঙিন পোশাকে ৭ ফিফটিতে ৫০৪ রান করেছেন তিনি।