ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কর্মরত সাংবাদিকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জাতীয় পাটির নেতা – ডাঃআকাশ  

প্রতিবেদক
Mymensingh
আগস্ট ৪, ২০২০ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আবদুল কাদির :
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও করোনা সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুর কর্মরত সাংবাদিকদের মাঝে হ্যান্ড স্যানিটার ও মাস্ক বিতরণ করেছেন- জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য সম্পাদক ও জাতীয় পেশাজীবি সমাজ- কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক- গৌরীপুরের কৃতি সন্তান ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান আকাশ।
৩ আগষ্ট সোমবার দুপুরে গৌরীপুর প্রেসক্লাবে ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশের কাছ থেকে মাক্স ও স্যানিটাইজার প্যান হ্যান্ড ইউজার গ্রহন করেন, গৌরীপুর প্রেসক্লাবের পক্ষথেকে প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার। গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষে সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ। গৌরীপুর রির্পোটার্স ক্লাবের পক্ষে সভাপতি রায়হান উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন।গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের পক্ষে যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন ও সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন।

এ সময় ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ বলেন, একজন রাজনৈতিক ব্যাক্তির দায়িত্ব পালনের সহায়ক হিসেবে গণমাধ্যম কর্মীরা অনেক বেশি অগ্রণী। জাতির দুর্যোগ মুহুর্তে অন্যরা নিজেকে রক্ষার কাজে ব্যস্ত থাকলেও সাংবাদিকেরা জীবন-প্রাণ বাজি রেখে মানবতা এবং জনসচেতনতাই কাজ করেন। তাদের সুরক্ষায় আমার এ ক্ষুদ্র উপহার।
পরে গৌরীপুর বাজারে পথচারি রিক্সা ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পাটি সিনিয়র সভাপতি আব্দুর গফুর, যুগ্ম সম্পাদক জহিরুল হুদা লিটন, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, বোকাইনগর ইউনিয়ন সভাপতি আব্দুল গফুর, পৌর যুব সংহতির সভাপতি সোহেল রানা প্রমুখ।