ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে সাড়ে ৫ হাজার ছাড়ালো করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা

প্রতিবেদক
Mymensingh
জুন ৩, ২০২০ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

দেশে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৬৯৫ জন। এদিকে এই ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৪ জন পুলিশ সদস্য করোনাক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৭২ জন এবং দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ১৪০ জন। এছাড়া করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪৬ জন।

বুধবার (৩ জুন) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ১ হাজার ৭২৮ জন। এছাড়া আইসলোশনে আছেন ১ হাজার ৫৮৫। কোয়ারেন্টাইনে আছেন ৫ হাজার ৫৩৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন। ইতোমধ্যে প্রায় আড়াই হাজার আক্রান্ত পুলিশ সদস্য সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। বাকিদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ইমপালস হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

AZ