ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বেড়াতে এসে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৩০, ২০২০ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

মজিবুর রহমান ফয়সাল,নান্দাইল ময়মনসিংহ:

উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে বন্যার পানিতে ডুবে আব্দুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বীর বেতাগৈর ইউনিয়নের বীর খামটখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ঈশ^রগঞ্জ উপজেলার বিলখেউরা গ্রামের রুহুল আমিনের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, সারা দেশের মত নান্দাইলের কিছু কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। শিশু আব্দুল্লাহ বীর খামটখালী গ্রামে মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার সে নানার বাড়ির উঠানে খেলা করছিল। এসময় তার মা রান্না ঘরে ছিল। এ অবস্থায় কিছুক্ষণ পর আব্দুল্লাহকে উঠানে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে বাড়ির পাশে বন্যার পানি জমা একটি ডুবাতে তার মরদেহ ভাসতে দেখে। এসময় উপস্থিত সকলে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।