ঢাকা১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর সদর থানার আয়োজনে শ্রমিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৩০, ২০২০ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার শাকির শেরপুর জেলা প্রতিনিধি:

২৯ জুলাই বুধবার রাতে বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের শেরপুর নিউ মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে শেরপুর সদর থানার আয়োজনে ‘মহাসড়কে চাঁদাবাজী রোধ, সড়কে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইন মেনে চলা এবং করোনায় সচেতনতা সম্পর্কে” বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিকনেতা আরিফ রেজার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদরের এএসপি (সার্কেল) মো: আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় উপরোক্ত বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, টিআই জাহাঙ্গীর আলম, শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুর রহমান, শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, কভার্ডভ্যান ও ট্যাংকলড়ি চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি শ্রমিকনেতা ফারুক আহমেদ প্রমুখ। উপস্থাপনায় ছিলেন সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন নেতা মো: সজিব মিয়া।