হালুয়াঘাট থেকে মুহা: মাসুদ রানাঃ
গত ১জুন বাংলাদেশের জনপ্রিয় দৈনিক “ময়মনসিংহ প্রতিদিন” পত্রিকায় “হালুয়াঘাটে অগ্নিদগ্ধ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী বাঁচতে চায়” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর হালুয়াঘাট উপজেলা নির্বাহি অফিসার মোঃ রেজাউল করিম ও উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুর রহমানের দৃষ্টিগোচর হয়।
সোমবার দুপুরে অগ্নি দগ্ধ বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী কমলার চিকিৎসার জন্য তার মা হাজেরা খাতুন এর হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রেজাউল করিম। এছাড়াও উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুর রহমান রোগীকল্যাণ সমিতি হতে একহাজার পাঁচশত টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
