ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২৯, ২০২০ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি,

দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহামারী করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বৈশ্বিক মহামারী করোনার কারণে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের উন্নয়নও কিছুটা থমকে গেছে। করোনার মধ্যেই দেশে বেশ কয়েক বার বন্যা দেখা দিয়েছে। সরকার বন্যাদুর্গতদের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করছে। দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রশাসন, জনপ্রতিনিধির পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরকেও দুর্গতদের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন। বন্যায় একজন মানুষও না খেয়ে থাকবে না। সরকার ভানবাসী মানুষের দোরগোড়ায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করছে। সমাজকল্যাণ মন্ত্রনালয় সারাদেশে ১২০টি উপজেলার শতভাগ বয়স্ক মানুষের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কার্ড পেতে কাউকে একটি টাকাও দিবেনা।

মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের উদ্যোগে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, করোনা ও বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি এ সব কথা বলেন।  নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আবদুল হান্নান রঞ্জন, সম্পাদক শ্যামলেন্দু পাল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি এম ফখরুল হক প্রমুখ।