ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে করোনা যোদ্ধাদের করতালির মাধ্যমে সম্মান দেওয়ায় আ’লীগ নেতা ইকবালের অভিনন্দন

প্রতিবেদক
Mymensingh
জুন ২, ২০২০ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে করোনা যুদ্ধাদের সম্মানার্থে হাত তালি দিয়ে করতালীর মাধ্যমে বাহবা দেওয়া হয়। এমন আয়োজনে ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন বাবুলকে ময়মনসিংহ ত্রিশাল উপজেলা বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও ত্রিশাল উপজেলা আওয়ামিলীগের সদস্য ইকবাল হোসেন।

উল্লেখ, মঙ্গলবার বিকালে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় অলকা নদী বাংলা সম্মুখে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সাহেবের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে করোনা সম্মুখযুদ্ধের সম্মানার্থে বিকেল ৪ টা ১ মিনিটে এই হাত তালির মাধ্যমে অভিনন্দন জানানো হয় করোনাযুদ্ধাদের।

উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামিলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে করতালীর মাধ্যমে করোনা যুদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা দের এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে বাহ্বা জানানোতে তার মহতী এই মহতী উদ্যোগ কে অভিনন্দন জানিয়েছেন জেলার ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, তরুণ রাজনীতিবিদ মোঃ ইকবাল হোসেন।

তিনি মনে করেন-করোনায় জীবন বাজী রেখে যারা দিন-রাত শ্রম দিয়ে মানুষের কল্যাণে কাজ করেছেন তাদেরকে করতালি দিয়ে সম্মান জানানোর ফলে আগামীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠে শ্রম দিতে সর্বস্তরের জনতাকে আরো উৎসাহ জোগাবে।