জহিরুল কাদের কবীর,
ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমানের উদ্যোগে ত্রিশাল পৌরসভার বাস্তবায়নে ও পৌর মেয়র আনিছের ব্যবস্থাপনায় করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ত্রিশালে মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।সকাল ১১ টায় একযোগে সমগ্র পৌর এলাকায় ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামিলীগের তরুণ রাজনীতিবিদ আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।
২৮ জুলাই মঙ্গলবার সকালে পৌর শহরেরবিভিন্ন রাস্তায় পায়ে হেটে হেটে সবাইকে করোনার ভয়াবহতা বিষয়টি সচেতন করে মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র -১ কাউন্সিলর আজাহারুল ইসলাম, প্যানেল মেয়র-২ মেহেদী হাসান নাছিম, কাউন্সিলর ফুয়াদ তরফদারসহ সকল কাউন্সিলর, পৌর সচিব নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান প্রধান সসহকারী এছাহাক আলী উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন প্রমুখ।
এর আগে মেয়র আনিছুজ্জামান করোনার শুরু থেকে মাস্ক বিতরণ,লকডাউনে হাজার হাজার মানুষকে নিজ অর্থায়নে লাখ লাখ টাকা নগদ অর্থ ও খাদ্য সামগ্রী সহায়তা,বয়স্ক মানুষের পাশা-পাশি শিশু খাদ্য দুধ,চিনি ও রুটি বিতরণ করে সবার কাছ থেকে প্রসংসিত হয়েছেন। চলমান করোনা সমস্যায় ঈদ উল অাযহাকে সামনে রেখে সকল অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ ১০কেজি করে চাল সকলে দুয়ারে পৌছে দিয়ে উজ্জল এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। করোনার এই মহাযোদ্ধে সবাই সকলের প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে এই যোদ্ধে সবাই যেন এক সাথে জয়ী হতে পারি এই আহবান জানিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
