ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির উদ্যোগে চালক ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২৮, ২০২০ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

এনামুল হক ছোটন: 

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার ময়মনসিংহের পাট গুদাম ব্রীজ মোড়ের গণপরিবহনের চালক,সহকারী চালক ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সম্মানিত সহ সভাপতি ও ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব আমিনুল হক শামীম সিআইপি। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি জনাব মমতাজ উদ্দিন মন্তা, মহাসচিব মাহাবুবর রহমান,  কোচ বিভাগের ( সম্পাদক) সোমনাথ সাহা,বাস বিভাগের (সম্পাদক) জনাব শামসুল আলম, ট্রাক বিভাগের( সম্পাদক) রবিউল হোসেন শাহীন ও ময়মনসিংহ ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান, শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন চানু ও নাজিমুল ইসলাম শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।