হাফিজুল ইসলাম স্বপন,ফুলবাড়িয়া( ময়মনসিংহ) প্রতিনিধি :
সারাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কে চলাচলকারী যানবাহনে গমনকারী ব্যক্তিবর্গ ও পথচারীদের মধ্যে মাস্ক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজমো: আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার শেফা,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ শরাফ উদ্দিন শর, মহিলা ভাইসচেয়ারম্যান পারভীন সুলতানা, উপজেলা প্রকৌশলী সালমান রহমান রাসেল, যুব উন্নয়ন কর্মকর্তা নূর মোহাম্মদ, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
